জাতীয় ফিচার

“সুনির্দিষ্ট প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করবে না”

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, মামলা হলে বা মামলায় নাম থাকলেই পুলিশ কাউকে গ্রেফতার করবে না। যদি কেউ মনে করেন নিজে কোনো ইন্ধনে বা কোনো ঘটনায় সংশ্লিষ্ট নন তারা সরাসরি পুলিশের কাছে আসুন। সুনির্দিষ্ট প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করবে না। নিরীহ কাউকে হয়রানি করা হবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, সরকারও বলেছে- কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে অনেক মামলা হয়েছে। আমরা প্রকৃত ঘটনা তদন্ত করেই আদালতে চার্জশীট বা ফাইনাল রির্পোট দাখিল করবো।

আইজিপি আহ্বান জানিয়ে বলেন, কেউ প্রতারিত হবেন না, যদি মনে করেন নিজের কোনো ইন্ধন বা সংশ্লিষ্টতা নেই তাহলে সরাসরি পুলিশের কাছে আসুন।

আমরা বিনা যুক্তিতে বা তদন্ত ছাড়া পাইকারি হারে গ্রেফতার করবো না। মামলা থাকলেই বা নাম থাকলেই গ্রেফতার করতে হবে আইনেও নেই। এটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি জড়িত বা অপরাধী।

এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, আমরা তো নির্বাচনের পর্যায়ে যেতে পারিনি। এখন আমরা পুলিশ ফোর্সের মনোবল ফিরিয়ে আনা এবং তাদের মধ্যে কাজের স্পৃহা জাগানো এবং পুলিশকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাতে মানুষ পুলিশের ওপর আস্থা পায়। আমরা সেই জায়গায় আগে যেতে চাই।

তিনি বলেন, আমি সামনের সপ্তাহ থেকে প্রতিটি বিভাগে গিয়ে পুলিশ ফোর্সের সঙ্গে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। তাদের মধ্যে অনেক হতাশা, ক্ষোভ আছে। সেই জায়গাগুলো দেখতে চাই। পুলিশ বাহিনীকে ওই পর্যায়ে নেওয়ার পর পরবর্তীতে নির্বাচনের বিষয়টি আমরা চিন্তা করবো। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার যে পুলিশি সাহায্য, এটা করার পূর্ণ ক্ষমতা আমাদের আছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে, সেগুলো আমরা করেছি। এই ব্যাপারে আমি নিশ্চিত। আমরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম।

আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে আমার বিশ্বাস।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র