জাতীয়

সিরিয়ায় সামরিক অভিযান অব্যাহত রাখবে তুরস্ক

সিরিয়ায় সামরিক অভিযান অব্যাহত রাখবে তুরস্ক । বিমান হামলার পাশাপাশি নতুন করে স্থল অভিযানেরও ইঙ্গিত দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

এরদোয়ানের এমন হুঁশিয়ারির মধ্যেই সিরিয়ার তুর্কি সীমান্তে তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত এলাকায় রকেট হামলায় দুই শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

মঙ্গলবার এক সমাবেশে দেয়া বক্তব্য এরদোয়ান বলেন, সন্ত্রাসীদের শিকড় চিরতরে উপড়ে না ফেলা পর্যন্ত সিরিয়ার অভিযান থেকে সরে আসবে না তুরস্ক। বিমান হামলার পাশাপাশি এদিন স্থল অভিযানের কথা জানান তিনি।

এরদোয়ান বলেন, এই মুহূর্তে সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য যা কিছু করা দরকার তার সবকিছুই করা হবে। প্রয়োজনে সাঁজোয়া যান থেকে শুরু করে ড্রোন সবকিছুই পাঠানো হবে। আমাদের সেনারা যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত।

এদিকে গণমাধ্যমের খবরে জানা গেছে, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়া এজাজ এলাকায় সিরিয়ার তুর্কি সীমান্তে মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে হঠাৎ রকেট হামলার ঘটনা ঘটে। তুরস্ক সমর্থিত বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ভয়াবহ এ হামলায় শিশুসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। সিরিয়ার আসাদ বাহিনী নাকি কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে তুরস্কের বিমান হামলার মধ্যেই এ রকেট হামলা চালানো হলো।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র