“সিরিয়ায় সংঘাতে বাস্তুচ্যুত ১১ লাখ মানুষ”
গত ২৭ নভেম্বর থেকে সংঘাত বাড়তে শুরু করার পর থেকে সিরিয়াজুড়ে আনুমানিক ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) সিরিয়া পরিস্থিতি নিয়ে তাদের সবশেষ প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ায় সদ্য বাস্তুচ্যুতদের বেশিরভাগই নারী ও শিশু।
ওসিএইচএ বলছে, সংঘাতের মুখে প্রায় ৬ লাখ ৪০ হাজার মানুষ আলেপ্পো থেকে, ৩ লাখ ৩৪ হাজার ইদলিব থেকে এবং হামা থেকে পালাতে বাধ্য হয়েছেন ১ লাখ ৩৬ হাজার মানুষ।
অন্যদিকে, চার লাখ ৩৮ হাজার বাস্তুচ্যুত মানুষ অন্যান্য এলাকা থেকে ইদলিবে, ১ লাখ ৭০ হাজার হামা এবং ১ লাখ ২৩ হাজার মানুষ দামেস্কের গ্রামীণ অঞ্চলে এসেছেন।





