জাতীয়

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৬

সিরিয়ার রাক্কা শহরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলায় কুর্দি নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছেন।
সোমবার রাক্কায় কুর্দি নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধান মজলুম আবদি আইএসের ওই হামলার তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এ বিষয়ে এসডিএফ গণমাধ্যম কেন্দ্রের প্রধান ফরহাদ শামি বলেন, রাক্কায় এক আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছেন। অপর এক হামলাকারীকে আটক করা হয়েছে।

২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের খিলাফত প্রতিষ্ঠা করে আইএস। সেসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত প্রায় ৮৮ বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল তারা। ২০১৭ সালে সিরিয়া অংশে অধিকৃত অধিকাংশ এলাকা হারায় এ সন্ত্রাসীগোষ্ঠী। তার দুবছর পর, ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও হাতছাড়া হয়ে যায় তাদের।

আরও পড়ুনঃ বুধবার ১১টায় মেট্রোরেলের উদ্বোধন: সেতুমন্ত্রী

 

রিপোর্টার

About Author

1 Comment

  1. "দেশে এখনো করোনার নতুন ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি" - tathyasangjog

    December 27, 2022

    […] আরও পড়ুনঃ সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৬ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র