শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত
স্নায়ুক্ষয়ী শেষ ওভারের একেবারে শেষ বলে গিয়ে পাকিস্তানকে হারালো ভারত। প্রথম ম্যাচেই নাটকীয়তায় ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেলো ইন্ডিয়া।
মেলবোর্নে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়লেও ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া।
শেষ ৩ ওভারে পাকিস্তানের এক্সপ্রেস গতির বোলারদের কাছ থেকে ৪৮ রান নিয়ে ভারতের জয় যে অবিশ্বাস্যই বটে।
শুরুতেই ৩১ রানে সেরা চার ব্যাটারকে হারিয়ে যখন ভারত ধুঁকতে শুরু করে, তখনই দক্ষ নাবিকের মত দলটির হাল ধরেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া।
দু’জন ১১৩ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন তিনি। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের দুর্ধর্ষ পেস বোলিংয়ের চোখ রাঙানিকে কখনো উপেক্ষা করা, কখনো দক্ষতার সাথে সামলে নেয়া আবার কখনও অবলীলায় বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয়া- সবই করেছেন এ দু’জন।
ম্যাচের শেষ ১৮ বলে ভারতের প্রয়োজন ৪৮ রান। কঠিনতম এই লক্ষ্য নিয়ে ১৮তম ওভারে শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে ১৭ রান নিয়েই খেলার মোড় ঘুরিয়ে দেন বিরাট কোহলি। ১৯তম ওভারের শেষ দুই বলে হারিস রউফকে পরপর দুই ছক্কা মেরে যেন ম্যাচ পকেটে পুরে নেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ২০তম ওভারে ভারতের প্রয়োজন হয় ১৬ রান। বোলার মোহাম্মদ নওয়াজ। প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নিলেন এই স্পিনার। ৫ বলে প্রয়োজন ১৬ রান। দ্বিতীয় বলে ১ রান নিয়ে কোহলিকে স্ট্রাইকে দেন দিনেশ কার্তিক। তৃতীয় বলে নিলেন ২ রান। শেষ ৩ বলে প্রয়োজন হয় ১৩ রান।
এবার এলো আম্পায়ারের বিতর্কিক সিদ্ধান্ত। মোহাম্মদ নওয়াজের একটি ফুলটস বলকে নো ডাকলেন আম্পায়ার। অফ স্ট্যাম্পের বাইরে বল থাকলেও বল টেনে ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন কোহলি।
নো বল নিয়ে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু অন ফিল্ড আম্পায়ার বলটিকে থার্ড আম্পায়ারের কাছেও পাঠালেন না। ‘নো’ বলের সিদ্ধান্তই বহাল থাকলো। ৩ বলে প্রয়োজন ৬ রান। আবার পরের বল ফ্রি-হিট। এর পরের বলে নওয়াজ দিলেন ওয়াইড। সেই ৩ বলই বাকি থাকলো। রান প্রয়োজন ৫।
চতুর্থ বলটিতে বিরাট কোহলি বোল্ডও হয়েছিলেন। কিন্তু ফ্রি-হিটের কারণে তিনি আউট হলেন না। বরং, দৌড়ে ৩ রান নিলেন তারা। শেষ দুই বলে প্রয়োজন ২ রান। পঞ্চম বলটিতে দিনেশ কার্তিককে স্ট্যাম্পিং করলেন মোহাম্মদ রিজওয়ান।
শেষতম বলে ভারতের দরকার দুই রান। হারটা অনেকটা নিশ্চিত করলো নওয়াজ আরেকটা ওয়াইড। অর্থ্যাৎ ১ বলে প্রয়োজন ১ রান। অশ্বিন অনায়াসে নিয়ে নিলেন ১ রান।
আরও পড়ুন : ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা






সবার সহযোগিতা চেয়েছেন ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক - tathyasangjog
October 23, 2022[…] […]
তুমি সৌন্দর্য, মন মাতানো সৌন্দর্য : আনুশকা শর্মা - tathyasangjog
October 23, 2022[…] […]
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের - tathyasangjog
October 23, 2022[…] […]
১০৪ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ - tathyasangjog
October 23, 2022[…] […]
প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন: ওবায়দুল কাদের - tathyasangjog
October 23, 2022[…] […]
বাস টার্মিনাল ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
October 23, 2022[…] […]
দেশে ডেঙ্গুজ্বরে একদিনে ৩ জনের মৃত্যু - tathyasangjog
October 23, 2022[…] […]
বিএনপি বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছিল : তথ্যমন্ত্রী - tathyasangjog
October 23, 2022[…] […]
রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ৭৩ - tathyasangjog
October 23, 2022[…] […]
"বিএনপিকে বোঝানো হবে জনসমাগম কাকে বলে" - tathyasangjog
October 23, 2022[…] […]
"১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে" - tathyasangjog
October 23, 2022[…] […]