“শেখ হাসিনা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন”
বাংলাদেশের মানুষকে খাদ্য যোগান দেয়াই একটা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পঞ্চাশের দশকে যখন এই জনপদের জনসংখ্যা সাড়ে পাঁচ কোটি ছিল, তখন থেকেই এখানে খাদ্য ঘাটতি দেখা দেয়। প্রতি বছর কৃষি জমির পরিমাণ এক শতাংশ করে কমে। আর এখন আমাদের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন।
মিশরে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনায় জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলা’সেশনে প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান এ কথা বলেন।
কিন্তু যখন কৃষিখাত থেকে মিথেন, কার্বন নিঃসরণ কমাতে বলা হয়, তখন সেটি আমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উল্লেখ করেন মন্ত্রী। এ ক্ষেত্রে প্রত্যয় ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের কৃষিখাতে কার্বন নিঃসরণ কমাতে বলা হলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত রেখেই আমাদের কৃষিকে জলবায়ু সহিষ্ণু করতে হবে। খাদ্য নিরাপত্তা বিঘিœত করে আমরা কিছু করতে পারবো না।
আরও পড়ুনঃ গম আমদানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ





