“ইউক্রেনে রাশিয়া মানবতা বিরোধী অপরাধ করেছে”
রাশিয়ার দখলে নেওয়া ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে দেশটির নাগরিকদের জোরপূর্বক অন্য বাস্তুচ্যুত করে মস্কো সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে দাবি করেছে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি একথা জানায়।
অ্যামনেষ্টি জানায়, রাশিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে অধিকৃত ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের রাশিয়া নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বা সরাসরি রাশিয়ায় জোরপূর্বক স্থানান্তর এবং শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করেছে। ইউক্রেনের বেসামরিক নাগরিকরা তাদেরকে জানিয়েছিল যে তারা অপমানজনক স্ক্রীনিং প্রক্রিয়ার শিকার হয়েছে। এ সময় দেশটির অনেক নাগরিক নির্বিচারে আটক, নির্যাতনের এবং অন্যান্য খারাপ আচরণের শিকার হয়।
সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, শিশুদেরকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা এবং বেসামরিক নাগরিকদের তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক শত শত কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া রাশিয়ার আগ্রাসনের আরেকটি বড় প্রমাণ। এর ফলে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আরও পড়ুনঃ গম আমদানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ





