জাতীয় ফিচার

“শেখ হাসিনা ছাড়া কেউ দলের জন্য অপরিহার্য নন”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শুধু মাত্র আওয়ামী লীগ সভাপতি (শেখ হাসিনা) দলের জন্য অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নাই।

আজ বৃহস্পতিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরবর্তী কাউন্সিলে হয়তো বড় ধরনের রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। তবে কাউন্সিলরদের অভিমতের উপর সব নির্ভর করবে। আমি আগাম কিছু বলতে চাই না।

ওবায়দুল কাদের বলেন, সভাপতি আমাদের তিনি (শেখ হাসিনা) অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নাই। সাধারণ সম্পাদক পদে প্রার্থী অন্তত ১০ জন। যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। অনেকের ইচ্ছা আছে। কাউন্সিলর ও নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে কাউন্সিলের ২য় অধিবেশনে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। এবারের কমিটি অ্যাকটিভ, কেউ বাদ পড়বে বলে মনে হয় না। পরবর্তী কাউন্সিলে হয়তো রদবদল হবে।

তিনি বলেন, আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ’। আমরা ২০৪২ সালের উন্নত বাংলাদেশ গড়তে এগিয়ে যাবো। বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ব বৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করবো। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

আরও পড়ুনঃ “জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চান”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র