জাতীয়

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রুনাইয়ের সুলতান

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে ব্রুনাইয়ের সুলতান বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনঃনিযুক্তির জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে অনেক অগ্রগতি অর্জন করেছে। আমি আপনার সাফল্য কামনা করছি।

হাসানাল বলকিয়াহ আরো বলেন, নতুন মেয়াদে দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করি এবং আমি নিশ্চিত যে-আগামী বছরগুলোতেও বাংলাদেশের আরও অনেক অর্জনের দিকে আপনার এই নেতৃত্ব অব্যহত থাকবে।

চল্লিশ বছর আগে ব্রুনাই দারুসসালাম ও বাংলাদেশ মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে এই দীর্ঘ ও উষ্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে বলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

হাজী হাসানাল বলকিয়াহ বলেন, আমি আমাদের দু’দেশ ও মানুষের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থে এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিকশিত করার নতুন সুযোগের জন্য অপেক্ষায় আছি।

আরও পড়ুনঃ নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র