জাতীয় ফিচার

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সরকার নতুন একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে পূজার সব তথ্য ও আপডেট সহজেই জানা যাবে, যা উৎসবের ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু করবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনকালে তিনি বলেন, “এবারের দুর্গাপূজা গতবারের তুলনায় আরও উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন করতে আমরা একটি নতুন অ্যাপ চালু করেছি। এর মাধ্যমে কোথায় কী ঘটছে, তাৎক্ষণিকভাবে জানা যাবে।”

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং পূজার সময় কোনো ধরনের হামলা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। তবুও নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি বজায় রাখা হবে। উপদেষ্টা জনগণের প্রতি আহ্বান জানান, “বাইরের গুজবে কান দেবেন না। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সবাই একসঙ্গে কাজ করুন।”

নতুন এই অ্যাপে পূজার সময়সূচি, মন্ডপের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি যোগাযোগের তথ্য পাওয়া যাবে। এছাড়া, পূজার আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র