‘শনিবার বিকেল’ মুক্তির বাধা কাটল
দীর্ঘ চার বছরের বেশি সময় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকা ‘শনিবার বিকেল’ সিনেমা মুক্তির অনুমতি দিয়েছে বোর্ডের আপিল কমিটি।
আজ শনিবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত সিনেমাটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়। এদিন সিনেমার নির্মাতা-প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা; তার আলোকে সিনেমাটি নিয়ে তারা মতামত দেন যে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা নেই।
মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।
আরও পড়ুনঃ রোববার আখেরী মোনাজাত উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা





