রাষ্ট্রপতির সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানাও। অংশ নেন নৈশভোজেও।
বঙ্গভবনে মঙ্গলবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন তারা। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম।
এসময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান আবদুল হামিদ। তারা কুশলবিনিময় করেন ও পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এছাড়া সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করার আহ্বান প্রধানমন্ত্রীর





