জাতীয়

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে মৃতের সংখ্যা বেড়ে ৪০

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর নিপ্রোতে সাম্প্রতিক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, যুদ্ধ শুরুর পর গেল ১১ মাসের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নগরী নিপ্রো। হামলার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, কোথাও যেন কিছু আর অবশিষ্ট নেই। হামলার দুদিন পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের ভেতর থেকে মিলছে লাশ। উদ্বেগ বাড়ছে নিখোঁজদের নিয়ে।

রুশ বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের অবস্থান লক্ষ্য করে একযোগে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ তোলা হলেও, আবাসিক এলাকা কিংবা সামাজিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা অস্বীকার করেছে মস্কো। শুধু তাই নয়, ইউক্রেনীয় বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলে, সেটি জনবহুল এলাকায় গিয়ে পড়ে বলেও দাবি করা হয়।

আরও পড়ুনঃ প্রকল্প ব্যয় কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র