অন্যান্য দেশ সংযোগ

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৫

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুরের বাকিদেবপুর গ্রামের হাসান আলীর স্ত্রী পারভীন বেগম (৩৫), একই উপজেলার কান্তপুর গ্রামের আবু সাঈদের মেয়ে শারমীন (১৭), ইনসাব আলী ও তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) এবং অজ্ঞাতপরিচয় আরেক পুরুষ (৪০)। এ দুর্ঘটনায় রাজশাহীর কাটাখালী এলাকার রিপন আলীর ছেলে হৃদয় (১৮) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্পটেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইমও) ডা. এমএ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয়েছিল তাদের মধ্যে চারজন মারা গেছেন। আহত হৃদয়ের অবস্থাও সংকটাপন্ন। তার চিকিৎসা চলছে।

জানতে চাইলে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্পটেই একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়েছে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য