রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ
রাজধানীর মালিবাগ রেলেগেটে সোহাগ পরিবহনের বাস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি।
বুধবার রাত ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর ঢাকা রেলওয়ে পুলিশ, ডিএমপির থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরে সবার সম্মিলিত চেষ্টায় সোহাগ পরিবহনের বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়ে। এরপর রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়।
ওসি বলেন, দুর্ঘটনার ফলে সারাদেশের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ ছিল। তবে উদ্ধার কাজ সমাপ্ত হওয়ার পর আবারও তা শুরু হয়েছে।
রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও হেলপার ছিলেন। তারা অক্ষত রয়েছেন। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুনঃ আরও ৩৯৩৬৫টি ঘর গৃহহীনদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী





