জাতীয় ফিচার

“রাজধানীর ইস্টার্ন প্লাজায় তৈরি হতো আইফোন”

ইস্টার্ন প্লাজায় নামিদামি ব্রান্ডের নকল মোবাইল তৈরি করছিল একটি চক্র। এখানেই তৈরি হত আইফোনসহ নামিদামি নকল ব্রান্ডের মোবাইল।

অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মোবাইল ও যন্ত্রাংশ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চক্রের ৩ সদস্যকে।

অভিযান চালিয়ে চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নকল ব্রান্ডের মোবাইল ও মোবাইল তৈরির সরঞ্জাম।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, ইস্টার্ন প্লাজায় দীর্ঘদিন ধরে একটি চক্র রীতিমতো আইফোন, নকিয়া ও ভিভোর মতো নামিদামি ব্রান্ডের মোবাইল নকল করে আসছিল।

হারুন অর রশিদ জানান, কোনো বড় ইঞ্জিনিয়ার নয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পাস করা চক্রের সদস্যরাই তৈরি করতেন এ কাজ। এমনকি মানহীন এসব পণ্য বিক্রি করতেন ঢাকার বিভিন্ন মোবাইলের দোকানে।

চুরি করা মোবাইল ভেঙে যন্ত্রাংশগুলো আলাদা আলাদা করে বিক্রি করে দেয় চোর চক্রের সদস্যরা। ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় নকল ব্র্যান্ডের মোবাইল তৈরি করতেন গ্রেফতারকৃত চক্রটির সদস্যরা। তারা চোরদের কাছ থেকে যন্ত্রাংশগুলো পেতেন আবার বাহির থেকেও যন্ত্রাংশ আনতেন। এভাবেই তারা নকল ব্র্যান্ডের মোবাইল তৈরি করতেন।

আরও পড়ুনঃ “স্বাস্থ্যসেবাকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে সারাবিশ্বের মানুষ তালি মারে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র