রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ।
ডিএমপি সূত্রে জানা যায় শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০৮৩ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৫৪ কেজি ৯২৫ গ্রাম ৩৪ পুরিয়া গাঁজা, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ রোববার রাজশাহীতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী





