রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৩২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
রোববার সকাল থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা হয়েছে। এসময় গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৫ হাজার ৭২২ পিস ইয়াবা, ১৭.২ গ্রাম ১১৩ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ খরার মধ্যে পড়েছে বিএনপি: ওবায়দুল কাদের






আগামীকাল প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল - tathyasangjog
February 27, 2023[…] আরও পড়ুনঃ রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান… […]