রাজধানীতে অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীর মোহাম্মদপুর মূল্য বেশি ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে ইনফিনিটিকে ১ লাখ এবং নানা অনিয়মের দায়ে অন্য তিন প্রতিষ্ঠানকেও ৬০ হাজার টাকা টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ অভিযান পরিচলনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও সহকারী পরিচালক মো. শাহ আলম।
আরও পড়ুন : ফের নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক
জানা গেছে, মূল্য বেশি ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে ইনফিনিটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের অপরাধে অন্য তিন প্রতিষ্ঠানকেও ৬০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে।





