বিনোদন

রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন

শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ।

বুধবার সন্ধ্যার পর রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

শিবলী মহম্মদ জানান, প্রতিদিনের মতো আজও তার বড় ভাই সংগীতচর্চা করতে বসেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন তার ঘরের দরজা বন্ধ। এরপর ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সাদি মহম্মদের মা জেবুন্নেসা ২০২৩ সালের ৮ জুলাই মারা যান। মায়ের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ কারণে তিনি এমনটা করতে পারেন বলে সাদি মহম্মদের নিকটজনেরা মনে করছেন।

সাদি মহাম্মদ রবীন্দ্রসংগীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের