যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১২ জনের মৃত্যু
শক্তিশালী তুষারঝড়ের কবলে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্রবল তুষারঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ১৫ লাখ মানুষ।
আজ শুক্রবার তুষারঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষগুলো।
এ বিষয়ে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস), ভয়াবহ এই তুষারঝড় টেক্সাস থেকে কুইবেক পর্যন্ত ২ হাজার মাইল (৩ হাজার ২০০ কিমি) এরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত। একটি বোম্ব সাইক্লোন যাকে বলা হয়, যখন বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়, তখন মার্কিন-কানাডা সীমান্তের গ্রেট লেকগুলোতে এই প্রবল তুষারঝড় শুরু হয়। কানাডায় অন্টারিও ও কুইবেকও ব্যাপক ক্ষতির সম্মুখীন, কয়েক হাজার স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানেও।
ব্রিটিশ কলাম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত দেশের বেশিরভাগ অংশই প্রচণ্ড ঠান্ডা ও শীতকালীন ঝড়ের সতর্কতার অধীনে রয়েছে।
আরও পড়ুনঃ দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্যমন্ত্রী





