যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত ৪
বন্দুক হামলার দেশ যুক্তরাষ্ট্রে এবার জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনায় চার জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
রোববার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার কেন্টাকির একটি বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে বন্দুকধারী গুলি চালায়।
ফ্লোরেন্স পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই চার জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিন জনকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩টার দিকে ওই বাসভবন যান। বাড়ির কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা গুলি চালানোর শব্দ শুনতে পান। এ সময় জন্মদিনের পুল পার্টিতে অনেকে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুনঃ “আগামী দিনে যত বাধাই আসুক, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ”





