যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে কবে তিনি যাবেন, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।
আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, এরআগে গত ৮ নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল খালেদা জিয়ার। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি সময় সংবাদকে জানিয়েছিলেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তার যাত্রার তারিখ পরিবর্তন করা হয়েছে।
তিনি জানান, খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তারেক রহমানসহ পুরো পরিবার। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও দলীয় নেত্রীর অপেক্ষায় আছেন।
আরও পড়ুনঃ “যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে”





