জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“যারা বিরোধিতা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এ সরকারের আমলে”

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার সরকারের উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। সরকারের বিরোধিতা যারা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এ সরকারের আমলে।

আজ শনিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাঐচন্ডি আলিম মাদরাসা প্রাঙ্গণে চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে। তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশকে উন্নত করতে হলে সব নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ আজ সারাদেশে ফিলিস্তিনিদের জন্য পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র