“যারা অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের পরিণতি ভালো হবে না”
নির্বাচন বানচালের চক্রান্তে অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের পরিণতি ভালো হবে না।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, আজ থেকে আমরা মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া শুরু করেছি। যারা প্রার্থী (হতে চান), মনোনয়ন ফরম কিনবেন। আমাদের মনোনয়ন বোর্ডে যাচাই বাছাই করে একজনকে মনোনয়ন দেবো। যোগ্য প্রার্থী অনেক, কিন্তু একজনকেই বেছে নিতে হবে। তৃণমূলসহ আমরা সবার মতামতের ভিত্তিতে মনোনয়ন দেবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে মনোনীত প্রার্থীকে জেতাতে কাজ করবে।
দলের সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যালয় বের হয়ে যাওয়ার পর থেকে মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। টানা চারদিন অনলাইনে ও সরসরি কার্যালয় থেকে দলটির মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।
আরও পড়ুনঃ গোপালগঞ্জ-৩ আসনের ফরম কিনে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা





