মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উপকণ্ঠে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
পরে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুনঃ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা






"শেখ হাসিনা অপশক্তিকে উপেক্ষা করে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন" - Tathya Sangjog
December 16, 2023[…] […]