মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯
মিশরের উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।
আজ শনিবার দাকাহলিয়া প্রদেশের আগা শহর দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
৩৫ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। উত্তরাঞ্চলীয় দাকাহলিয়া প্রদেশের আগা শহর দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মানসুরিয়া খালে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের রাজধানী কায়রো থেকে প্রায় ২৬০ কিলোমিটার (১৬২ মাইল) দক্ষিণে মাল্লাউই শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এর আগে গত ১৯ জুলাই দেশটির মিনায়া শহরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়।
আরও পড়ুনঃ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন





