জাতীয়

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৭০ সেনা নিহত

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণ; নিহত ৮

মিয়ানমারের সাগাইংয়ে জান্তা বাহিনী ও তাদের মিত্রদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে ৭০ সেনা নিহতের দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। এ ঘটনায় ৬০ জনের বেশি বিদ্রোহী আহতের দাবি সামরিক সরকারের মিত্র এসএনএ-র।

এ বিষয়ে সংবাদমাধ্যম ইরাবতি জানায়, উত্তরাঞ্চলীয় সাগাইং রাজ্যে সামরিক সেনা ও তাদের মিত্র হিসেবে পরিচিত শান্নি আর্মিদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। এতে বহু সেনা ও তাদের মিত্ররা হতাহত হয়েছে বলে দাবি পিডিএফের।

আরেক প্রতিবেদনে সংবাদমাধ্যমটির দাবি, গত তিন দিনে সাগাইং বাদে অন্য রাজ্যগুলোতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৩ সেনা নিহত হয়েছে। অপরদিকে দুজন বিদ্রোহীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

২০২১ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে সোচ্চার বিদ্রোহী গোষ্ঠীগুলো। তাদের দমনে বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনীও।

আরও পড়ুনঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে আদালত থেকে ছিনিয়ে নিল অন্য জঙ্গিরা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র