মালদ্বীপে কোটার পক্ষে বিক্ষোভ করা বাংলাদেশিদের ‘নির্বাসিত’ করা হবে
মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলি ইহসান বলেছেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের থীনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
আজ বুধবার মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মিহারু এ তথ্য জানিয়েছে।
এতে বলা করা হয়, গত শুক্রবার বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আইল্যান্ডটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে অংশ নেন।
এ বিষয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিনদেশী নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না। এটা দেশের ভিসা আইনের লঙ্ঘন।
প্রতিবেদনে আরও বলা হয়, একইভাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে”





