জাতীয় ফিচার

মানবাধিকার সংস্থা নিহন হিডাঙ্কিও পেল শান্তিতে নোবেল

 

জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিডাঙ্কিও শান্তিতে নোবেল পেয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। পুরস্কার পাওয়া সংগঠনটি স্থানীয়ভাবে হিবাকুশা নামে পরিচিত। সংগঠনটি হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের প্রতিনিধিত্বকারী একটি জাপানি সংস্থা।

নাম ঘোষণার সময় নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন পারমাণবিক অস্ত্রবিরোধী বিশ্ব গড়ার প্রচেষ্টায় নিহন হিডাঙ্কিও’র অসাধারণ প্রচেষ্টার প্রশংসা করেছেন।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ২৮৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছিল। এর মধ্যে ১৯৭ জন ব্যক্তি। আর প্রতিষ্ঠান ৮৯ টি।

গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। দেশটিতে নারী নিপীড়নের বিরুদ্ধে তার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

প্রথা হিসেবে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় বিশ্বের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসাবে গত ৭ অক্টোবর থেকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) পর্যন্ত যথাক্রমে চিকিৎসা, পদার্থ, রসায়ন ও সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামী ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র