জাতীয় ফিচার

ভারত সফর অত্যন্ত সফল হয়েছে: তথ্যমন্ত্রী

ভারত সফর অত্যন্ত সফল হয়েছে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর অত্যন্ত সফল হয়েছে। সফল হবার পেছনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি নিয়ে কথা বলেন।

মন্ত্রী জানান, দু’দেশের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর উপর বায়োপিক নির্মাণ এরইমধ্যে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখার পর এটি চূড়ান্ত হবে। আশা করা যায় এবছরই মুক্তি পাবে এটি।

তিনি বলেন, ভারতের বিদায়ী হাইকমিশনার যুক্তরাজ্য যাচ্ছেন। তাঁর সময়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। সম্প্রতি ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে অনেক অর্জন আছে, এরমধ্যে কুশিয়ারা নদীর পানি বন্টন। এদিকে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশ পন্য রপ্তানী করতে পারবে। এটি বড় অর্জন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী যোগ দিতে পারেন রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় : পররাষ্ট্রসচিব

ভারতের বন্দর ব্যবহার করে আমরা পন্য রপ্তানী করবো। এই সকল চুক্তিতে বিদায়ী হাই কমিশনারের অনেক ভূমিকা ছিল বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক রেডি আছে। আমাদের প্রধানমন্ত্রী ফাইনাল অ্যাপ্রুভাল দেবার পর এ বছরই মুক্তি পাবে। ভারত বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ উল্লেখ করে বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই বন্ধন আরও দৃঢ় হয়েছে।

এদিকে, বিদায়ী ভারতীয় হাইকমিশনার দ্বোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক প্রস্তুত। দুইদেশ সময় ঠিক করে দ্রুততম সময়ের মধ্যেই এটি উন্মুক্ত করা হবে। এরফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় যাবে বলেই উল্লেখ করেন তিনি। এসময় তিনি বলেন, বায়োপিকের স্ক্রিপ্ট, নির্মাণ খুবই দুর্দান্ত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই টেকসই। কোভিডকালীন সময়েও তা দেখা গেছে। দুই দেশের নেতৃত্ব সেই সম্পর্ককে আরও এগিয়ে নিতে কাজ করবে। বাংলাদেশ থেকে শিগগিরই চলে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, খুব ভাল একটা দেশ, অনেক সন্তুষ্টি নিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে।

রিপোর্টার

About Author

1 Comment

  1. "বাংলাদেশ সর্বদা বিশ্বশান্তি বজায় রাখতে সহায়তা করবে" - tathyasangjog

    September 12, 2022

    […] আরও পড়ুনঃ ভারত সফর অত্যন্ত সফল হয়েছে: তথ্যমন্ত… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র