জাতীয় ফিচার

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ!

asif nazrul

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ মজরুল। তিনি বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ভারতে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশ অংশ নেবে না। এই সিদ্ধান্তকে তিনি ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ‘উগ্র সাম্প্রদায়িক নীতি’-র প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছেন।

রোববার (৪ জানুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ড. আসিফ মজরুল লিখেছেন, “বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

এর আগে শনিবার রাতে আরেক পোস্টে তিনি মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি লিখেছেন, “উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখতে। বিসিবিকে জানাতে বলেছেন যে, চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারলে পুরো দলের জন্য ভারতে যাওয়া নিরাপদ নয়। এছাড়া বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানাতেও বলেছেন তিনি।

ড. আসিফ মজরুল আরও জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নিতে। তিনি বলেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”

প্রসঙ্গত, গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯.২ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ‘সাম্প্রতিক ঘটনাবলি’-র কারণ দেখিয়ে বিসিসিআই-এর নির্দেশে শনিবার তাকে দল থেকে ছাড়া হয়। এ ঘটনায় দুই দেশের ক্রিকেট সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিসিবি মোস্তাফিজের এনওসি প্রত্যাহার করেছে এবং জরুরি বৈঠক করে বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত ছিল।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র