বিশ্ব সংযোগ

ভারতে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৪

ভারতে একটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে কনসার্ট দেখতে গিয়ে পদদলিত হয়ে ৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

শনিবার কেরালার কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কুসাট) মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এদিন কুসাট ক্যাম্পাসে একটি উন্মুক্ত অডিটোরিয়ামে জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী নিকিতা গান্ধীর কনসার্ট ছিল। এ জন্য অডিটোরিয়ামের বাইরে ভিড় করেন বহু শিক্ষার্থী। কনসার্টে কেবল শিক্ষার্থীদের প্রবেশাধিকার থাকলেও স্থানীয় মানুষজনও অডিটোরিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন। এ কারণে আয়োজকরা শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে অনুমতিপত্র পরীক্ষা করে ধাপে ধাপে অডিটোরিয়ামে ঢুকতে দিচ্ছিলেন। আর এ জন্য ব্যবহার করা হচ্ছিল মাত্র একটি গেট। ফলে বাইরে প্রচুর ভিড় জমে যায় এবং তরুণ শিক্ষার্থীরা অস্থির হয়ে ওঠেন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এমআর অজিত কুমার জানান, অডিটোরিয়ামটির ধারণক্ষমতা ছিল অন্তত এক হাজার এবং পদদলিত হওয়ার ঘটনার সময় ভেতরে অনেক আসন ফাঁকা ছিল।

অজিত কুমার জানান, যখন ঘটনাটি ঘটে, কনসার্ট তখনো শুরু হয়নি এবং অডিটোরিয়ামও পূর্ণ হয়নি। আয়োজকরা অনুমতিপত্র পরীক্ষা করে ব্যাচ হিসেবে শিক্ষার্থীদের প্রবেশ করাচ্ছিলেন। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন সবাই লাইন ভেঙে আগে ঢোকার জন্য ধাক্কাধাক্কি শুরু করে। গেটের সিঁড়িতে কয়েকজন পড়ে যান এবং অন্যরা তাদের মাড়িয়ে চলে যায়। এভাবেই চার শিক্ষার্থীর মৃত্যু হয়। এটি একটি ভয়ংকর দুর্ঘটনা।

এ পুলিশ কর্মকর্তার মতে, এই দুর্ঘটনা ঘটার কথা ছিল না। কারণ অডিটোরিয়ামে যথেষ্ট জায়গা ছিল। বৃষ্টি হলে তাড়াহুড়ো এবং হঠাৎ ধাক্কাধাক্কির কারণে এটি ঘটেছে।

আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা