অন্যান্য কলকাতা বিশ্ব সংযোগ

ভারতে আগ্রাসী তিস্তা; বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩

ভারতের সিকিমে ভারি বৃষ্টিপাতে আগ্রাসী রূপ ধারণ করেছে তিস্তা। এর ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এদের মধ্যে ৭ সেনাসদস্য রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।

পাহাড়ি ঢলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও শিলিগুড়ির তিস্তা ব্যারেজ এলাকা ছাড়াও মরদেহ ভেসে আসছে বাংলাদেশেও। সময় যত বাড়ছে, হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তাদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

সিকিম সরকারের তথ্যানুসারে, এখনও ১৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়াও ১ হাজার ১৭৩টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে আর ২ হাজার ৪১৩ জন মানুষকে উদ্ধার করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিকিমের বিভিন্ন স্থানে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। আতঙ্কে দিন কাটছে হোটেলবন্দি পর্যটকদের। এ অবস্থায় হেলিকপ্টার ব্যবহার করে প্রায় দেড় হাজার পর্যটককে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার থেকে শুরু হওয়া ব্যাপক বর্ষণে সিকিমের লোনাক হ্রদ উপচে পড়েছে। পরে পানি নেমে আসে চুংথাম বাঁধে। পানির প্রবল চাপে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পানি ছেড়ে দেয়ায় ঢল নামে তিস্তায়, উপচে পড়ে তিস্তা ব্যারেজ।

আরও পড়ুনঃ পাশের দেশ চাঁদে যাচ্ছে, আমরাও যাব: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা