ভারতের ‘২৬ লক্ষ্যবস্তুতে’ পাকিস্তানের হামলা
পাকিস্তান ভারতের২৬টিরও বেশি স্থান লক্ষ্য করে লক্ষ্য করে হামলা চালিয়েছে ।
শনিবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ২৬টিরও বেশি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত পাঁচটি বিমানঘাঁটির সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার রাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায় ভারত। ঘাঁটিগুলোর একটির অবস্থান রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশির ভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
এরপরই শনিবার ভোরে ‘অপারেশন বুনিয়ান মারসুস’ নামে পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, তাদের হামলায় ভারত ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে একটি ব্রিগেড সদর দফতর, একটি ফিল্ড সাপ্লাই ডিপো, একটি আর্টিলারি বন্দুকের অবস্থান, একটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি সাইট এবং তিনটি এয়ার ফিল্ড।
এদিন নয়িাদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘পাকিস্তান ২৬টিরও বেশি স্থানে আকাশপথে হামলার চেষ্টা করেছে। তারা উদমপুর, পাঠানকোট, আদমপুর, ভূজ এবং বাথিন্ডা বিমানঘাঁটিতে আমাদের সরঞ্জাম এবং কর্মীদের ক্ষয়ক্ষতি হয়েছে।’





