ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ভারতের মধ্যপ্রদেশের রিভা এলাকায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগলে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় মধয়প্রদেশের রিভা জেলার সুহাগি পাহাড়ি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতদের রিভার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের সুহাগির জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ সুপার নবনীত ভাসিন জানিয়েছেন, বাসটির যাত্রীদের অধিকাংশই উত্তর প্রদেশ থেকে আসা শ্রমিক, তারা মধ্যপ্রদেশের কাতনি থেকে বাসটিতে উঠেছিলেন।
বাসটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুর যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ১০০ যাত্রী ছিল।
আরও পড়ুনঃ নিজেদের স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা: ওবায়দুল কাদের





