জাতীয়

ব্যকটেরিয়ার সংক্রমণে বছরে ৭৭ লাখ মানুষের মৃত্যু

বিশ্বে ২০১৯ সালে যত মানুষের মৃত্যু হয়েছে তার প্রতি ৮ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া সংক্রমণে। এতে ওই বছর মোট মৃত্যু হয়েছে ৭৭ লাখ মানুষের।

গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ ২০১৯ ও গ্লোবাল রিসার্চ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (গ্রাম) স্টাডি ফ্রেমওয়ার্কের অধীনে গবেষণাটি পরিচালিত হয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ গবেষণায় বিশ্বব্যাপী হাজার হাজার গবেষকের তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিবেদন মঙ্গলবার (২২ নভেম্বর) খ্যাতনামা জার্নাল ল্যানসেটে প্রকাশিত হয়েছে।

দরিদ্র দেশগুলোতে সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। তবে অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সবার স্বাস্থ্যের জন্যই ঝুঁকিপূর্ণ। এর থেকে রক্ষা পেতে হলে ওষুধ নিয়ে গবেষণায় আরও বেশি অর্থ বিনিয়োগ করতে হবে। বর্তমান যেসব অ্যান্টিবায়োটিক রয়েছে তা প্রয়োগে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বলে পরামর্শ দেয়া হয়েছে।

গবেষণায় করোনা মহামারি শুরু হওয়ার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ২০৪টি দেশ ও অঞ্চল জুড়ে ৩৩টি সাধারণ ব্যাকটেরিয়া প্যাথোজেন ও ১১ ধরনের সংক্রমণের কারণে যেসব মৃত্যু হয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। প্রতিবেদন মতে, বিভিন্ন মাইক্রোঅর্গানিজম এজেন্ট বা প্যাথোজেন বা ব্যাকটেরিয়ার কারণে ৭৭ লাখ লোকের মৃত্যু হয়েছে। যা বিশ্বব্যাপী ওই বছর মোট মৃত্যুর ১৩.৬ শতাংশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক, গবেষণার সহ-লেখক ক্রিস্টোফার মারে বলেছেন, এই নতুন ডেটা প্রথমবারের মতো ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য চ্যালেঞ্জের সম্পূর্ণ মাত্রা প্রকাশ পেয়েছে। এই ফলাফলগুলিকে বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্যোগের নজরে রাখা গুরুত্বপূর্ণ যাতে অত্যন্ত মারাত্মক এই রোগজীবাণুগুলো শনাক্ত করে প্রয়োজনীয় বিনিয়োগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমানো যায়।

আরও পড়ুনঃ বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই বিএনপি রাস্তায় সমাবেশ করতে চায় : তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র