জাতীয় ফিচার

বেকারত্ব ‘ভয়ংকর’ নয়, কিন্তু কর্মসংস্থান চ্যালেঞ্জ: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে বেকারের সংখ্যা ভয়ংকররূপ ধারণ করেনি, যদিও কর্মসংস্থান সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ। তিনি জানান, কর্মসংস্থান মূলত বেসরকারি খাতের উপর নির্ভরশীল এবং ব্যবসা-বাণিজ্য যদি মন্থর হয়, তাহলে সেটি অবশ্যই প্রভাব ফেলে। তবে, সরকার ব্যবসা-বাণিজ্যকে সহায়তা দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে এবং পরিস্থিতি এখন উন্নতির দিকে এগোচ্ছে।

সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশে বেকারত্বের হার ৩.৬৬% এ পৌঁছেছে, যা বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। অর্থনীতিবিদরা এই বেকারত্বকে ‘মহামারী’ হিসেবে বর্ণনা করলেও, ড. সালেহউদ্দিন এই বর্ণনাকে অতিরঞ্জিত বলে মনে করেন। তিনি বলেন, “বেকারত্ব ভয়ংকর আকার ধারণ করেনি, তবে বেসরকারি খাতের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো জরুরি।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, এলএনজি আমদানি, এমওপি এবং ইউরিয়া সারের অনুমোদনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড. সালেহউদ্দিন জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সমস্যা সমাধানের জন্য উপকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জেনারেশন এবং ডিস্ট্রিবিউশনের ফল্ট কমাবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমদানি শুল্ক বাড়ানোর বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করবে। বর্তমানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি ৭.৮ বিলিয়ন ডলার, যা ভিয়েতনামের ১২৫ বিলিয়নের তুলনায় অনেক কম। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, বাস্তবায়নের মাধ্যমে এই ঘাটতি আরও কমবে।

যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করলে খরচ বাড়বে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “কিছুটা বাড়তেই পারে, যেমন গমের ক্ষেত্রে আমদানি মূল্য বেশি হলেও মান উন্নত হবে। ট্যারিফ এভয়েড এবং ঘাটতি কমানোর জন্য এটি জরুরি।” ভোক্তাদের ওপর প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, “না, ভোক্তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। সরকার টিসিবি এবং অন্যান্য খাতে ভতুর্কি দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করেছে।”

মূল্যস্ফীতির বিষয়ে তিনি জানান, মূল্যস্ফীতিতে এখনও প্রভাব পড়েনি, কারণ আমদানি বাড়িয়ে সরবরাহ বৃদ্ধি করা হচ্ছে। তবে, পাইকারি ও খুচরা বাজারের অস্থিরতা একটি সমস্যা, যা বিশ্বের অন্যান্য দেশে কম দেখা যায়। সম্প্রতি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে এবং সামগ্রিক মূল্যস্ফীতি স্থিতিশীল।

কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগ নিয়ে তিনি বলেন, “আমরা অবশ্যই উদ্যোগ নিচ্ছি। লোকাল প্রকল্পগুলো তাড়াতাড়ি বাস্তবায়ন করছি, যেমন হবিগঞ্জে একটি প্রকল্প নেওয়া হয়েছে যেখানে হাইটেক প্রযুক্তি ছাড়াই রাস্তা প্রশস্ত করে কর্মসংস্থান সৃষ্টি হবে। ব্যবসা-বাণিজ্য খাতে কর্মসংস্থান বাড়ানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এলএনজি আমদানিতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কোম্পানিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, “না, আমরা আন্তর্জাতিক বাজার যাচাই করে সিদ্ধান্ত নিই। আমেরিকা, সৌদি আরব, চায়না, সিঙ্গাপুরসহ সব বাজার কম্পেয়ার করি। এটি এত সহজ নয় যে শুধু আমেরিকাকে দিয়ে দেব। পিটার হাসের কোম্পানির বিষয়ে আমরা বিস্তারিত জানিও না।”

সার আমদানিতে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমরা বিষয়টি দেখছি। চটকরে অভিযোগ উঠলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় না, তবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র