জাতীয় ফিচার

বুধবার থাইল্যান্ড যাচ্ছেন শেখ হাসিনা

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছয় দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরে দেশটির সঙ্গে ১টি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক ও ১টি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর হবে। জ্বালানি খাতেও সমঝোতা স্মারক সই হবে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এদিকে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর এমভি আব্দুল্লাহ জাহাজটি দুবাই পৌঁছেছে জানিয়ে মন্ত্রী বলেন, নাবিকরা সুস্থ আছেন। ২৩ নাবিককে নামিয়ে নতুন নাবিকদের ওঠানো হয়েছে জাহাজ পরিচালনার জন্য।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, প্রধানমন্ত্রী ২৪ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ড সফর করবেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় এই সফরে ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২৬ এপ্রিল ব্যাংককের গভর্নমেন্ট হাউসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি সম্মতিপত্র সই হবে।

এ ছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনারা আজ ফেরত যাচ্ছেন না জানিয়ে ড. হাছান মাহমুদ জানান, সেনাদের ফেরত পাঠাতে নতুন তারিখ নির্ধারণ হয়েছে বৃহস্পতিবার (২৫ এপ্রিল)।

আরও পড়ুনঃ “সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র