বিশ্বের সবচেয়ে সহিংস দেশের তালিকায় ২২তম বাংলাদেশ
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) করা বিশ্বের সবচেয়ে সহিংস দেশের তালিকায় ২২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ তালিকার শীর্ষে অবস্থান করছে মিয়ানমার।
সম্প্রতি বিশ্বের সবেচেয়ে অপরাধপ্রবণ ৫০টি দেশের তালিকা প্রকাশ করেছে এসিএলইডি।
এসিএলইডির তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সিরিয়া, মেক্সিকো, ইউক্রেন ও নাইজেরিয়া। তালিকার একদম শেষে রয়েছে আমেরিকা। এশিয়ার অন্যান্য দেশের মধ্যে এতে ১৬ নম্বরে রয়েছে ভারত, ১৯ নম্বরে পাকিস্তান, আর ২২তম স্থানে রয়েছে বাংলাদেশ। পশ্চিমা দেশগুলোর মধ্যে একমাত্র আমেরিকার নামই এসেছে এ তালিকায়।
এসিএলইডি জানিয়েছে, ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ২৪০টি দেশ ও অঞ্চলের সংঘাতের তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করা হয়েছে।
প্রতি বছর চারটি মানদণ্ড ধরে সহিংস দেশের তালিকা প্রকাশ করে এসিএলইডি। এ মানদণ্ডগুলো হলো: সহিংসতায় নিহতের ঘটনা, জনসাধারণের জন্য ঝুঁকি, কী পরিমাণ এলাকায় সহিংসতা ছড়িয়েছে, সশস্ত্র গোষ্ঠীর সংখ্যা। প্রতিষ্ঠানটির মতে বিশ্বে যে পরিমাণ সহিংসতার ঘটনা ঘটেছে, এর ৯৭ শতাংশ ঘটনাই ঘটছে তালিকায় থাকা ৫০টি দেশে।
আরও পড়ুনঃ কম বয়সে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর পরিসংখ্যান কেন বাড়ছে?






সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে - Tathya Sangjog
September 25, 2023[…] […]
আগামী নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক মহল মেনে নেবে না: মির্জা ফখরুল - Tathya Sangjog
September 25, 2023[…] আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে সহিংস দেশের তালিকায় ২… […]
"বিদেশ বহু মানুষ যাচ্ছে কিন্তু সেভাবে রেমিট্যান্স পাঠাচ্ছে না" - Tathya Sangjog
September 25, 2023[…] আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে সহিংস দেশের তালিকায় ২… […]
কারো নিষেধাজ্ঞা ও খবরদারিতে বাংলাদেশে নির্বাচন চলবে না: ওবায়দুল কাদের - Tathya Sangjog
September 25, 2023[…] আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে সহিংস দেশের তালিকায় ২… […]
বিএনপি আন্দোলনকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না : তথ্যমন্ত্রী - Tathya Sangjog
September 25, 2023[…] আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে সহিংস দেশের তালিকায় ২… […]