জাতীয় দেশ সংযোগ ফিচার

“বিরোধীদলীয় নেতা ঠিক করা হবে আলোচনা সাপেক্ষে”

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন।

আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।

মন্ত্রিপরিষদের আকার কেমন হবে- জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কী হবে।

এর আগে বুধবার সকালে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত হয় দলটির সংসদীয় দলের প্রথম সভা। সেখানে দলের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ “এক তরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোকা দিয়েছে সরকার”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র