জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিদেশিরা কোনো দলের সমর্থন করে না: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া বিএনপির বার্তা মিথ্যা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা কোনো দলের সমর্থন করে না। ফখরুল আজগুবি খবর দেয়।

আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে ফখরুল কোনো ছাড় দেয়া হবে না। আর এ খেলায় ফাউল করলেই লাল কার্ড দেয়া হবে। কারণ আওয়ামী লীগের অ্যাকশন ও যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।

এদিকে আন্দোলনকে সামনে রেখে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের জোড়ো করা হচ্ছে উল্লেখ করে বলেন, বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু হয়েছে। তারা হোটেল, খালি ফ্ল্যাট সব বুক করেছে। মির্জা ফখরুল ডিসেম্বরের মতো সরকার পতনের আন্দোলন করতে চায়।

পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া বিএনপির বার্তা মিথ্যা উল্লেখ করে তিনি আরও বলেন, বিদেশিরা কোনো দলের সমর্থন করে না। ফখরুল আজগুবি খবর দেয়।

১৮ অক্টোবর মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ওইদিন বায়তুল মোকাররমে আওয়ামী লীগের জনসভা। আওয়ামী লীগ প্রস্তুত। অবরোধ করলে বিএনপিকে অবরোধ করা হবে। পালাবার পথ পাবে না বিএনপি। শাপলা চত্বরে শেষ রাতে যা হয়েছিল, আরো খারাপ পরিণতি হবে বিএনপির।

আরও পড়ুনঃ মামলাজটের চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের ভূমিকা পালনে আহ্বান আইনমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র