অন্যান্য বিশ্ব সংযোগ

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষে নিহত ৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।

বুধবার রাজৌরি জেলার কালাকোট জঙ্গলে অস্ত্রধারীদের সঙ্গে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে এ প্রাণহানির ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২২ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার কালাকোট জঙ্গলে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ শাখা ও পুলিশ যৌথ অভিযান শুরু করে।

পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। শুরু হয় দুই পক্ষের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ।

এতে ভারতের সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর চার সদস্য প্রাণ হারান। তবে অস্ত্রধারীদের কোনো সদস্য হতাহত হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রাখছে: খাদ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা