জাতীয় ফিচার

“বিএনপি রাজনৈতিক অবস্থান হারিয়ে সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে। বিএনপি নিজের কর্মকাণ্ডের জন্য তাদের রাজনৈতিক অবস্থান হারিয়ে সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে।

আজ শনিবার দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সামনে উপজেলা নির্বাচন। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে।

তিনি বলেন, মন্ত্রী-এমপির নিকটজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। ভবিষ্যতে যারা করতে চায় তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে।

দলীয় নির্দেশনা দেওয়া হলেও বিভিন্ন উপজেলায় এখনও মন্ত্রী-এমপির নিকটাত্মীয় নির্বাচনে আছেন- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রত্যাহারের তারিখ শেষ হোক। তার আগে এ বিষয়ে কীভাবে বলা যাবে?

আরও পড়ুনঃ “বিএনপি বরাবরের মতো নির্বাচন ও দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র