জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপি বিরোধী দল না; আমাদের বিরোধী দল হলো জাতীয় পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

 

বিএনপিকে জনবিচ্ছিন্ন একটি দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি আমাদের বিরোধী দল না। আমাদের বিরোধী দল হলো জাতীয় পার্টি। বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। বিএনপি আবার নতুন ভাবে জঙ্গীবাদ শুরু করেছে, দেশে নৈরাজ্য শুরু করেছে।

আজ বুধবার ডিএনসিসি নগর ভবনে আয়োজিত ডিএনসিসি এলাকায় ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ এর পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। আমরা প্রায় ৮০ শতাংশ সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। কোথা থেকে কোথায় দেশকে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু দেখলাম, নদীর নিচে টানেল করলাম। যা বলেন তার সব করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী বলেন, ২০২১-২২ এ আমরা মধ্যম আয়ের দেশে চলে এসেছি। একের পর এক স্মার্ট আইডিয়া দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর আমরা সেই আইডিয়াগুলো পালন করার চেষ্টা করেছি।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার বিরাট এলাকায় আমরা থাকি, আমাদের দিকেও একটু তাকাবেন। শুধু গুলশান-বনানীর দিকে তাকাবেন না। আমার এলাকার টিএনটি মাঠে বাস ট্রাক পার্কিংয়ের সুব্যবস্থা করে দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনসিসি মেয়র সবসময় চিন্তা করেন ঢাকা উত্তরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি এই এলাকাকে সুন্দর করেছেন, আধুনিক করেছেন।

আরও পড়ুনঃ পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র