বাসি ভাত দিয়ে তৈরি করুন তাওয়া পোলাও
প্রায় সব বাসাতেই মাঝে মাঝে কিছু ভাত থেকে যায়। তবে এই বাসি ভাত থেকেও তৈরি করা যায় দারুণ সব রেসিপি। এরকমই একটি রেসিপি তাওয়া পোলাও।
আসুন দেখে নেই তাওয়া পোলাও তৈরিতে কি কি লাগছে;
উপকরণ:
মাখন ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি ২টি
আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ
সবুজ ক্যাপসিকাম কুচি দেড় টি
টমেটো কুচি ৪টি
ধনেপাতা কুচি সামান্য
পাও ভাজি মশলা ২ টেবিল চামচ
লবণ স্বাদমত
কাঁচা মরিচ কুচি ২টি
পানি ১ টেবিল চামচ
সিদ্ধ মটরশুঁটি ১ কাপ
সিদ্ধ আলু কুচি ২টি
ভাত ৩ কাপ
প্রণালী:
প্রথমে প্যানে মাখন বা তেল গরম করে নিন। এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ কুচি বাদামী হয়ে আসলে এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিন। আদা রসুনের পেস্ট কিছুটা নরম হয়ে আসলে এতে ক্যাপসিকাম কুচি দিয়ে দিন। এরপর এতে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পাও ভাজি মশলা, লবণ, কাঁচা মরিচ কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
টমেটো নরম হয়ে আসলে এতে পানি দিয়ে দিন। এতে মটরশুঁটি, আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে ভাত, ধনেপাতা কুচি, লবণ ভাল করে মিশিয়ে কিছুক্ষণ নাড়ুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার তাওয়া পোলাও।






বিকেলের নাস্তায় কলিজা সিঙ্গারা - tathyasangjog
September 7, 2022[…] নিনিট দমে রাখুন। বিটলবন দিন। কাচা মরিচ,ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা […]