জাতীয় ফিচার

“বাজেটে বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে আনা হয়েছে”

বাজেটে বিদেশি ঋণ নির্ভরতা কমেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে বিদেশি ঋণ নিতে হয় দেশের স্বার্থে। অনেক বিদেশি ঋণ আমরা এখন ফিরিয়ে দিতে পারছি।

আজ রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাসের পর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এ কথা বলেন।

দুপুরে সংসদ অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পাস হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছরই বাজেট পাস হওয়ার পর একটি মহল বলে, ‘এটা উচ্চবিলাসী। অথচ বাজেট বাস্তবায়নের হার ৯২-৯৬ শতাংশ৷’

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই অফশোর অ্যাকাউন্টে টাকা রাখার পদ্ধতি রয়েছে। বাংলাদেশও সেটা শুরু করতে চাচ্ছে। ফলে, যেকোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে অফশোর এ্যাকাউন্ট খুলে টাকা রাখতে পারবে। এবার সৌদি আবর সফরে গিয়ে তাদের দেশের কোম্পনিগুলোকে অফসোর অ্যাকাউন্টে টাকা রাখার আহ্বান জানানো হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ ৩০ জুন শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র