জাতীয়

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি রক্ষায় যৌথভাবে কাজ করবে বিজিবি-বিজিপি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি রক্ষায় দুই দেশের মধ্যে তথ্য-যোগাযোগ বাড়ানোর মাধ্যমে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাকিল আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্তে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিরসন, আকাশ সীমা লংঘন, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মোকাবিলাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিজিবি ও বিজিপির মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়। এই সীমান্ত সম্মেলনে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বিজিবি মহাপরিচালক।

সীমান্ত সম্মেলনে আলোচনার বিষয়ে মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, এতে আন্তঃসীমান্ত অপরাধী চক্রের কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ অন্যান্য মাদক ও মানব পাচার রোধের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সীমান্তের সার্বিক নিরাপত্তা বিধানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সীমান্ত সম্পর্কিত বিভিন্ন তথ্য আদান-প্রদান, যৌথ টহল পরিচালনা, রিজিয়ন ও ব্যাটালিয়ন পর্যায়ে নিয়মিত সমন্বয় সভা, পতাকা বৈঠক আয়োজনের বিষয়ে কথা হয়। এছাড়াও সীমান্তে আটককৃত, সাজাভোগকৃত উভয় দেশের নাগরিকদের স্বদেশে প্রত্যাবর্তন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) তাদের মূল আবাসভূমিতে প্রত্যাবর্তনের বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুনঃ ডিসেম্বরের পর থেকে যানবাহনে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ

 

রিপোর্টার

About Author

2 Comments

  1. ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি - tathyasangjog

    November 29, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি রক… […]

  2. দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু - tathyasangjog

    November 29, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি রক… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র