বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্যকে আটক করলো বিজিবি
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ মঙ্গলবার বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে।
তিনি জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।
বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনঃ পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলো বাংলাদেশ





