দেশ সংযোগ ফিচার

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, এই ষড়যন্ত্র যে শুধু বিদেশিরাই করে তা নয়, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে তার জন্য আমাদের দেশীয় কিছু সাহেব তাদের কান ভারি করছেন। এরা গিয়ে বিদেশিদের বলেন বাংলাদেশের মানুষ বড় কষ্টে আছে, বহু অত্যাচারে আছে। কই কষ্ট, কই অত্যাচার?

আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি. আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা নাকি বলেছেন বাংলাদেশে নির্বাচন বা বাংলাদেশের ভাগ্য ও সমস্যা বাংলাদেশের লোকজন মেটাতে পারবে না। দুই দল আওয়ামী লীগ-বিএনপিও মেটাতে পারবে না। এটা মেটাতে নাকি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যকে লাগবে। অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কী হবে, না হবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের স্বাধীনতার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মন্ত্রী আরও বলেন, একটা কথা সঠিক, আমরাও সেটা বুঝি। আমরাও চেষ্টা করি সেটা লাঘব করার। জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু এটা কেন হচ্ছে? এই দামতো পাঁচ বছর আগে বাড়েনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম এখন ঊর্ধ্বগতি। যুদ্ধের কারণে সারাবিশ্ব এই জায়গায় পৌঁছেছে।

আরও পড়ুনঃ সবচেয়ে বেশি স্পেসওয়াকের বিশ্ব রেকর্ড করেছেন এই মহাকাশচারী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার